এমটিনিউজ২৪ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
এতে আরও উপস্থিত থাকবেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম ও সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
দলের মিডিয়া বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।