বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৬:৩৯

'আগে কাজ, পরে কথা হবে'

'আগে কাজ, পরে কথা হবে'

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ১৪তম গভর্নর মো. মোস্তাকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মোস্তাকুর রহমান, এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে। আগে কাজ, পরে কথা হবে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি মতিঝিলে অবস্থিত ব্যাংক পাড়ায় আসেন। গত ২৫ ফেব্রুয়ারি ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। 

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।  নিয়োগের শর্ত অনুযায়ী তিনি সরকারের নির্ধারিত বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও ছিল সেই প্রজ্ঞাপনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে