শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৪:১১

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ এই ভূকম্পন অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ছেড়ে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, রিখটার স্কেলে এর মাত্রা এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে