এমটিনিউজ২৪ ডেস্ক : শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক শিশু প্রশ্ন করে ‘আপনি রোজা রাখেন?’ শিশুর এমন সরল প্রশ্নে হাস্যোজ্জ্বল পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো রোজা রাখি।’ এসময় উপস্থিতদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
এ সময় আরেক শিশু তারেক রহমানকে বলে, ‘আঙ্কেল আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’।
শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আসতে পেরে উচ্ছ্বসিত দেখা যায়।