শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০১:৩৪

'প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা করে পাবে'

'প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা করে পাবে'

এমটিনিউজ২৪ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘প্রথমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামেলিকার্ড বিতরণ শুরু করব। ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘প্রথম চারমাস কার্ড প্রতি ১০ হাজার টাকা করে পাবে। কোন মাধ্যমে টাকা পাবে সেটা আমরা সংগ্রহ করে নিব ‘

মন্ত্রী বলেন, ‘আস্তে আস্তে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। যারা ফ্যামিলি কার্ড নিবেন না তাদের অন্য কোনোভাবে আমরা একুমেটেডে করার চেষ্টা করব। পর্যায়ক্রমে সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমে ১৪ ইউনিট দিয়ে এ কার্যক্রম শুরু করছি। সব নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করব না। এমনকি দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।’

এসময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে