রবিবার, ০১ মার্চ, ২০২৬, ০১:৪১:২০

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

এমটিনিউজ২৪ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (১ মার্চ) অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, তার কী হয়েছে; তা বলতে পারছি না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে