সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১১:২৩:৫৪

অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য নতুন উদ্যোগ 'টিসিএল সেবা কার্ড'

অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য নতুন উদ্যোগ 'টিসিএল সেবা কার্ড'

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার দোহার উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত তানভির আহমেদ সানু মোল্লা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মানবতার সেবায় সব সময় ’স্লোগানকে সামনে রেখে টিসিএল সেবা কার্ড কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার (২মার্চ) বিকালে দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এই সেবা কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের আঠারোটি উপজেলায় ফ্যামিলি কার্ড সেবা চালু হয়েছে। এর আওতায় আমাদের দোহার-নবাবগঞ্জ উপজেলা পড়েনি। তাই সমাজ সেবক তানভির আহমেদ সানু মোল্লার তত্ত্বাবধানে বিকল্প কার্ড হিসেবে এই সেবা কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। আমি এই কার্যক্রমের জন্য সানু মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে টিসিএল গ্রুপ অব লিমিটেডের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ সানু মোল্লা বলেন, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সেবা দিয়ে থাকি। কিন্তু এক সময় দেখা যায় এর ডাটাবেজ আমাদের কাছে থাকে না। মূলত তারেক রহমানের ফ্যামিলি কার্ডের আইডিয়া থেকেই টিসিএল গ্রুপের সেবা কার্ড কার্যক্রম চালু করা হয়েছে।

যুবদলের এই নেতা বলেন, এবার প্রাথমিকভাবে দুই হাজার পরিবারের মাঝে এই সেবা কার্ড চালু করেছি। পর্যায়ক্রমে আমরা টিসিএল গ্রুপের মাধ্যমে দোহার-নবাবগঞ্জে ব্যপক ভাবে এই কার্যক্রম হাতে নেওয়া হবে।

এসময় বক্তব্য রাখেন টিসিএল গ্রুপের চেয়ারম্যান পারভিন আক্তার। তিনি বলেন, আপনারা জানেন আমরা টিসিএল গ্রুপের মাধ্যমে বিভিন্ন অকেশনে মানুষের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের ঘোষণা দিলেন, তার থেকে অনুপ্রাণিত হয়েই আমরা এই সেবা কার্ড কার্যক্রম চালু করেছি। আশা করছি এই সেবা কার্ড যারা পেয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কাছে আসলে খালি হাতে ফেরত যাবেন না।

এসময় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা নওয়াব হোসেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারীসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে