শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ০৭:৩৭:৩৮

প্রয়োজন অনুযায়ী সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা রহমান

প্রয়োজন অনুযায়ী সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সকলে যেন সামর্থ্য অনুযায়ী নয় প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করবে সরকার।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

 এ সময় তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে সকল চিকিৎসকদের সহায়তা চান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।
 
ড্যাব এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সকল ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে