মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:১২:৫১

এবার যে নতুন সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে

এবার যে নতুন সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : রমজানের ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পুষিয়ে নিতে পরবর্তী ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
 
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা পরিপত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে রমজানের ছুটি শেষে বিদ্যালয় খোলার পর থেকে টানা ১০টি শনিবার পাঠদান কার্যক্রম চালু থাকবে। স্বাভাবিক সময়ে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও বিশেষ এই পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে।
 
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এরইমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যেন শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে নির্ধারিত ১০টি শনিবারে যথাযথভাবে ক্লাস পরিচালনা নিশ্চিত করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে