বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:১১:৪৯

বড় সুখবর এলপিজি গ্যাস নিয়ে, এবার যে নতুন নির্দেশনা জারি

বড় সুখবর এলপিজি গ্যাস নিয়ে, এবার যে নতুন নির্দেশনা জারি

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এলসি-সংক্রান্ত জটিলতা কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে এলসি জটিলতা নিরসনে তথা জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উক্ত খাতের আমদানির জন্য এলসি মার্জিনসহ কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশ বর্ণিত বিধান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।

তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঊর্ধ্বসীমা কত হবে, সেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে