রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:০২:৩৬

বেতন ইস্যুতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেতন ইস্যুতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : সুখবর, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেতনের তথ্য এখনো আইবাসে দেখাচ্ছে না।

রোববার (০৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য শো করার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

 এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মার্চের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত বেতনের অর্থ পান সেই চেষ্টা করা হচ্ছে।’
 
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
 
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে