এমটিনিউজ২৪ ডেস্ক : অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাবটি বাতিল করেছে। ফলে তাদের উৎসব ভাতা আগের মতোই ৫০ শতাংশ বহাল থাকবে।
শনিবার (৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয় বলে জানা গেছে। সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা আরও ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা দেওয়া হলেও প্রস্তাব অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ যুক্ত হচ্ছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উৎসব ভাতা বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে।