মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:০২:০০

দাম বাড়ল যে জ্বালানি তেলের

দাম বাড়ল যে জ্বালানি তেলের

এমটিনিউজ২৪ ডেস্ক : বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি লিটার তেলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার তেলের দাম ১.৩২১৬ থেকে বাড়িয়ে ১.৪৮০৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত মার্চ মাসে একধাপে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার তেলের দাম ছিল ১১২ টাকা ৪১ পয়সা, যা মার্চ মাসে ২০২ টাকা ২৯ পয়সায় নির্ধারণ করা হয়।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে