বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ০৯:৪৩:২৫

আগামীকাল যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : লিকেজ মেরামতের লক্ষ্যে রাজধানীর কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার (১৭ এপ্রিল)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজ করা হবে। এ জন্য ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওইসব এলাকায় গ‍্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বার্তায় জানানো হয়েছে।

সংরক্ষিত নারী আসন / মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি
এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে