রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:০৯:৫৭

রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে রাত ৩টা পর্যন্ত দাপ্তরিক ও দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ এপ্রিল) তারেক রহমান তার কার্যালয়ে ৩টা পর্যন্ত অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এ সাক্ষাৎকার কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মনোনয়নপ্রত্যাশীরা পর্যায়ক্রমে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে