মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৪:৪৮

নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত

নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছে। তবে এই তালিকায় আসেনি জামায়াত আমিরের স্ত্রী ডা. আমেনা বেগমের নাম। 

আমেনা বেগম এর আগেও জাতীয় সংসদে সদস্য হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১ এর সদস্য ছিলেন তিনি।

এবারও তাকে নিয়ে ছিল আলোচনা। তবে এবার শেষমেশ তিনি মনোনয়ন পাননি। বিষয়টি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘আমাদের অন প্রিন্সিপাল—এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অ্যালাউ করি নাই। এবারও এটা করা হয় নাই। এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি।’

তবে তিনি জানান, জামায়াতের নারী শাখায় অনেক যোগ্য ব্যক্তি আছেন যারা দেশের নেতৃত্ব দিতে পারবেন। তিনি বলেন, ‘দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তাঁর চেয়ে জামায়াত ইসলামীর ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে