বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৮:২৩

শ্রমিকদের বেতন-বোনাস ইস্যুতে সুখবর, যে বার্তা মন্ত্রীর

শ্রমিকদের বেতন-বোনাস ইস্যুতে সুখবর, যে বার্তা মন্ত্রীর

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও বেতন-বোনাস নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।  

মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন। 

মন্ত্রী আরও বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে