শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:০৩:৩৮

হাম ও হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে সবার সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে নিশ্চত হামে ২২৯ শিশু এবং সন্দেহজনক হামে ১০৫৮ জন শিশু শনাক্ত হয়েছে।

 এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ৬০৭ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৪৪৬০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২৫১ শিশু।

এর মধ্যে সন্দেহজনক হামে ২০৯ জন এবং নিশ্চিত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে