সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ০২:২৯:০০

সরাসরি মোবাইল রিচার্জ করা যাবে হোয়াটসঅ্যাপেই

সরাসরি মোবাইল রিচার্জ করা যাবে হোয়াটসঅ্যাপেই

এমটিনিউজ২৪ ডেস্ক : যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার যোগ করতে যাচ্ছে মেটা। এই ফিচারের মাধ্যমে সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে প্রি-পেইড রিচার্জের জন্য আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশের প্রয়োজন হবে না।

ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি অ্যাপটির সঙ্গে ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত করেছে।

এখানে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ এবং বিল পরিশোধের সুবিধা আগে থেকেই চালু ছিল। ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া পাওয়ার পর সেই সেবার পরিধি বাড়িয়ে মোবাইল রিচার্জ ফিচার চালু করা হচ্ছে।

নতুন এই সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্ল্যাটফরমেই ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন। এজন্য শুধু অ্যাপটির সর্বশেষ সংস্করণ মোবাইলে ইনস্টল করা থাকতে হবে।

ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন বা অ্যাপের মেনু থেকে ‘পেমেন্ট’ অপশনে গিয়ে ‘মোবাইল রিচার্জ’ নির্বাচন করতে পারবেন। এর পর নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে অপারেটর নির্বাচন করতে হবে এবং পছন্দ অনুযায়ী রিচার্জ প্ল্যান বেছে নিতে পারবেন। রিচার্জ সম্পন্ন করতে হলে ইউপিআই-এর মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকলে সরাসরি টাকা কেটে নেওয়া হবে, আর না থাকলে নতুন করে ব্যাংক সংযুক্ত করে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমবে এবং ডিজিটাল লেনদেন আরো সহজ হবে। বিশেষ করে যারা আলাদা পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে