এমটিনিউজ২৪ ডেস্ক : বজ্রপাতে আজ চার জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে।
জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন ও নোয়াখালীতে ১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।