শুক্রবার, ০১ মে, ২০২৬, ১১:৪৬:০১

আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এমটিনিউজ২৪ ডেস্ক : মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। দেশের এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন। এর আগে ঈদুল ফিতরের ছুটির সঙ্গে একদিন বাড়িয়েছিল সরকার।

সরকারি চাকরিজীবীদের কেউ ঈদের ছুটি শুরুর আগে দুদিন ঐচ্ছিক ছুটি নিতে পারলে ছুটি বেড়ে হবে ১০ দিন।

এই লম্বা ছুটি কাটাতে হলে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২৪ ও ২৫ মে (রবি-সোমবার) ছুটি নিতে হবে। এর আগের দুদিন যথাক্রমে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাহলে দুদিন ছুটি নিতে পারলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

যেসব দেশে ভ্রমণে যেতে লাগবে না আগাম ভিসা

আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ের তালিকা অনুযায়ী,​ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান রয়েছে ৯৩তম। গত বছরের সূচকে যা ছিল ৯৫তম।

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।

এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা। 

এদিকে, হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের নতুন তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর।

এ ছাড়া যৌথভাবে দ্বিতীয় নম্বরে অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড রয়েছে চতুর্থ অবস্থানে।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে