শনিবার, ০২ মে, ২০২৬, ০৪:৩৫:২৪

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না: মির্জা ফখরুল

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির অনেক অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে। আরেকটি সহযোগী সংগঠনের দরকার নেই। আমি কষ্ট পাই, যখন শুনি জিয়া পরিষদের নামে সবাই দোকান খুলছে। দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা প্রতিষ্ঠান, যাতে আমরা জিয়াউর রহমানের ভালো কাজগুলো কাজে লাগতে পারি। আমার চাপে জিয়া পরিষদ কয়েকটি বই করেছে। তারা গবেষণামূলক কাজ করুক, সেটি প্রত্যাশা করি।’

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে নিয়ম হয়েছিল, তদবির ছাড়া কাজ হয় না। এটি ১৫ বছরে হয়েছে। অনেকে ভাইস চ্যান্সেলর হতে তদবির করেছেন— এটা দুঃখজনক। এটি সিস্টেমের দোষ। মূলত মেধা ও বুদ্ধিমত্তা ছাড়া সামনে এগোনো যায় না।

বিএনপি মহাসচিব বলেন, ‘জুলাই সনদ ও সংবিধান নিয়ে বাহাস হচ্ছে। তা ভালো, কিন্তু রাজনৈতিক স্বার্থে এগুলো ব্যবহার করা উচিত নয়।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি জায়গায় আমরা ছিলাম। আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি কিছু জায়গায়। আমরা স্বাক্ষরও করেছি। এখন অবলীলায় বলছে, সবটাই করতে হবে। উচ্চকক্ষে পিআরে আমরা একমত হইনি। সংবিধান সংস্কার পরিষদের বিষয়েও আমরা একমত হইনি। সবকিছু সংসদের করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে