বুধবার, ০৬ মে, ২০২৬, ১২:৪২:৩১

আজ কালবৈশাখীর শঙ্কা দেশের ৮ জেলায়

আজ কালবৈশাখীর শঙ্কা দেশের ৮ জেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের অন্তত ৮টি জেলায় বিকেল ৩টার মধ্যে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী-বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ মে) সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে বিকেল ৩টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে