শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৩৭:৫৩

সীমান্তবর্তী দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

সীমান্তবর্তী দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় দুটি কূটনৈতিকসহ তার ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন।

সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি লালমনিরহাট শহরে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

রাত ৮টার দিকে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আপাতত দুদকের একটি মামলার তথ্য পেয়েছি। সাব্বির বিন শামসকে লালমনিরহাট নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে