বুধবার, ০৩ জুন, ২০২৬, ১০:৩৩:৫৪

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে যাত্রীবাহী বাস

 নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে যাত্রীবাহী বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আট বাসযাত্রী।

বুধবার (৩ জুন) সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রী সাইদুর সরমান সাইদ পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, বাসটিতে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে