বুধবার, ০৩ জুন, ২০২৬, ১১:০৭:১৮

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী । বুধবার (০৩ জুন) রাত ১০টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা সূত্রে জানা যায়, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে কারা কতৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেন৷

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, বুধবার রাত ১০ টায় সেলিনা হায়াৎ আইভী কারাগার হতে মুক্তি পেয়েছে। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে, সেটি যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে