বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১২:০৭

ভোজ্যতেলের দাম বাড়বে নাকি কমবে, যা জানা গেল

 ভোজ্যতেলের দাম বাড়বে নাকি কমবে, যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্পকে উৎসাহ দিতে ১০ বছরের কর সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। এ উদ্যোগের ফলে দেশে উৎপাদিত ভোজ্যতেলের দাম কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, এ খাতের শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রথম পাঁচ বছর শতভাগ কর অব্যাহতি পাবে। পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং শেষ দুই বছর ২৫ শতাংশ হারে কর ছাড় সুবিধা দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কর সুবিধার এ উদ্যোগ কৃষি খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করবে এবং দেশীয়ভাবে ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি বাজারে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি পেয়ে ভোক্তা পর্যায়ে দামও সহনীয় হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে