বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৪৯:০৪

এবার যে নতুন সিদ্ধান্ত এইচএসসির প্রশ্নপত্র নিয়ে

এবার যে নতুন সিদ্ধান্ত এইচএসসির প্রশ্নপত্র নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 শিক্ষামন্ত্রী বলেন, অভিন্ন প্রশ্নে আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। প্রতিটি বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে। তার জন্য আমাদের এই সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, পরীক্ষার সময় দুর্যোগ হলে আমাদের ব্যবস্থা আছে। আমাদের প্রশ্নতো আগেই পৌঁছে যাবে। পরীক্ষার সময় সমস্যা হলে তার ব্যবস্থা আমাদের আছে, নির্দেশনাও আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ আরো অনেকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে