রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:৫০:৪২

এবার যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

এবার যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের সামনে আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির আওতায় এ ছুটি ভোগের সুযোগ পাবেন তারা।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি। অবশ্য এক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিও রয়েছে।

আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.); ২৮ ও ২৯ আগস্ট শুক্র-শনিবার সরকারি ছুটি। এমন অবস্থায় ২৭ আগস্ট বৃহস্পতিবার মেনেজ করতে পারলেই মিলবে টানা চারদিনের ছুটি।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকে।

তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হয় না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকেন।

অপরদিকে, ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি-না, তা নির্ধারণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে