মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৩৫:১৬

কেন সেনাবাহিনী মোতায়েন, জানালেন ডা. জাহেদ উর রহমান

কেন সেনাবাহিনী মোতায়েন, জানালেন ডা. জাহেদ উর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নৈতিক সাহস নাই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে। জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ-মালয়েশিয়া সরকার প্রধানের বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে।

পুরো সফরে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে