বুধবার, ২৪ জুন, ২০২৬, ০৯:০২:৩১

যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় বুধবার (২৪ জুন) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ‘আলুটিলা ফিডার’ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে