রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:৪২:০২

এবার বাংলাদেশের যে এলাকায় আঘাত হানলো ভূমিকম্প

এবার বাংলাদেশের যে এলাকায় আঘাত হানলো ভূমিকম্প

এমটিনিউজ২৪ ডেস্ক : মায়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে ওই ভূমিকম্প হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকা। এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এ ভূমিকম্প শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পায়নি অধিদপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে