সোমবার, ২৯ জুন, ২০২৬, ০৯:৫৯:৫৮

আগামীকাল যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্পোর্টস ডেস্ক : গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

সোমবার (২৯ জুন) রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কুমিল্লা প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (পিএলসিসি ডিপার্টমেন্ট) প্রকৌশলী মনোজ কুমার গাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী মনোজ কুমার গাইন বলেন, ফেনী শহরের শান্তি কোম্পানি রোড থেকে আলিমউদ্দিন এলাকা পর্যন্ত মেরামতকৃত লাইনে গ্যাস সংযোগ ও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইনে কাজ করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্রাহকদের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। 

তিনি বলেন, রক্ষণাবেক্ষণ শেষ হলে বৃহস্পতিবার (২ জুন) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। যদি এই সময়ের আগে কাজ শেষ হয় সেক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগেই গ্যাস সংযোগ চালু করা হবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে