শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ১০:৩৬:৪৬

মারা গেছেন কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল

মারা গেছেন কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক এবং কবি ও লেখিকা সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন।

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শাহেদ কামালের ছোট বোন সুলতানা কামাল।

১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন শাহেদ কামাল। দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বিএসএসে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে