শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ০৬:০৫:৫০

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফি

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফি

এমটিনিউজ২৪ ডেস্ক : নিম্নচাপ ও মৌসুমিবায়ুর প্রভাবে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। চলমান এ বৃষ্টিপাত আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভার (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারীি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে, ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে