মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ০২:৫৬:৫৭

যে ৪ মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যে ৪ মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের চার মন্ত্রণালয়ে গতিশীলতা আনতে মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে এনসিপির এই শীর্ষ নেতা লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী- এই চারজনকে পরিবর্তন করা উচিত।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে