শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০৮:০৯:০৭

ঝোড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

ঝোড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সাধারণ লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

তবে লঘুচাপটি দুর্বল হলেও এর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দেশের ৪ সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

শুক্রবার (১৭ জুলাই) জারি করা আবহাওয়া সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে