শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ০৯:৫৫:০৩

শেষ পর্যন্ত ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘ঘনিষ্ঠ সহযোগী’ সেই বাপ্পি

শেষ পর্যন্ত ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘ঘনিষ্ঠ সহযোগী’ সেই বাপ্পি

এমটিনিউজ২৪ ডেস্ক : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী (দ্বিতীয় প্রধান) হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মতিঝিল থানার পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য দেন। তিনি বলেন, মতিঝিল থানার পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, টিটিপাড়া ও কমলাপুর এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে ইসমাইল হোসেনকে লক্ষ্য করে গুলির ঘটনার তদন্তে তানিম রেজা বাপ্পির নাম এসেছে।

তার সঙ্গে শীর্ষ সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন কৌশলে পলাতক ছিলেন।

বাপ্পি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রতর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত জানিয়ে পুলিশ বলছে, সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ বলছে, বিভিন্ন থানায় বাপ্পির নাম উল্লেখ করে ৭টি মামলা রয়েছে। এর বাইরেও অনেক অপরাধের ঘটনায় বাপ্পির নাম এসেছে। বিশেষ করে মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুরসহ আশপাশের এলাকায় যেসব অপরাধের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম এসেছে, সেখানে কোনো না কোনোভাবে তানিম রেজার সম্পৃক্ততা পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে