শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ০২:৪৮:০০

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য শনিবার (১৮ জুলাই) দেশের কয়েকটি এলাকায় মেইন লাইনে প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায়  তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে লিকেজ দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ওই লিকেজ মেরামতকাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীগামী মেইন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্রাহকদের স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে