মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ০৮:৪৪:২০

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি অ্যাম্বুলেন্স ও সংরক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকসহ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন রিসিভ করেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে