রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ০১:৩৫:১৪

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, ঘোষণা যেকোনো সময়

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, ঘোষণা যেকোনো সময়

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি অর্থবছর থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষণা হতে পারে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল দেওয়া হয়। গত সরকার ১১ বছরেও পে স্কেল বাস্তবায়ন করেনি। এখন প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

পে স্কেল বাস্তবায়নে অর্থনীতি চাপে পড়বে বলেও জানান তিনি। কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি।

সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা।

ইতিমধ্যে এ সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। খসড়া প্রস্তাবনায়, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে