এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে। ভারতও একই কথায় বিশ্বাসী।
দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অতীত ভোলার প্রয়োজন নেই। তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাণিজ্যসহ ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের ওপর নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক।