বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ০৩:৪৮:৩৫

তবে কী মন্ত্রী হচ্ছেন হাবিব উন নবী খান সোহেল? যা জানালেন নিজেই

তবে কী মন্ত্রী হচ্ছেন হাবিব উন নবী খান সোহেল? যা জানালেন নিজেই

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তি হওয়ায় এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে নতুন দুই মুখ হিসেবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং মিত্র দলের একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে বিএনপির ত্যাগী নেতা ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নাম আলোচনায় রয়েছে। 

এ সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, আমার কথা দল দলের মত দেখুক, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মন্ত্রী করবে। জনগণের মধ্যে কার গ্রহণযোগ্যতা কতটুকু, জনগণ কাকে কিভাবে নিচ্ছে। যে পদের জন্য কথা হচ্ছে সে পদের জন্য কে কতটুকু সার্ভিস দিতে পারবে। দেশ ও দেশের মানুষের জন্য কতটুকু করতে পারবে। এগুলো তো যোগ্যতার মাপকাঠি। 

তিনি বলেন, দল যদি মনে করে আমাকে দিয়ে কাজটা হবে তাহলে আমি করব। দল আমাকে তৈরি করেছে, দল আমাকে যখন যে কাজে লাগাবে আমি সে কাজ করব। আমি প্রস্তুত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে