এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাকে শপথ পড়ানো হয়। মির্জা ফখরুলকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদের শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ শপথ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে মঞ্চে আসেন মির্জা ফখরুল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই শপথ অনুষ্ঠানে ১২ শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।