সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৫৯:০৭

বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ ও সর্বনিম্ন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ

বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ ও সর্বনিম্ন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর সুপারিশ অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠছে। নতুন প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর সব বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো মুহূর্তে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।

এরও আগে, গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে। কমিশনের কাজ শেষ হওয়ার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পরই নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে