সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ০২:৩৩:৩২

ফ্যামিলি কার্ড পাবেন না যে আট ধরনের ব্যক্তি বা পরিবার

ফ্যামিলি কার্ড পাবেন না যে আট ধরনের ব্যক্তি বা পরিবার

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন এই নীতিমালায় ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে আট ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত দেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা জারি করেছে সরকার। দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে এ নীতিমালা করা হয়েছে।

নতুন এই নীতিমালায় ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে আট ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পরিবারও। অর্থাৎ, এমপিওভুক্ত কোনো শিক্ষক ও কর্মচারীর পরিবার ফ্যামিলি কার্ডের জন্য বিবেচিত হবেন না।

প্রকাশিত নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা নির্ধারণ করা হয়েছে। তালিকার ২ নম্বরে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ব্যাপারে বলা হয়েছে।

এতে উল্লেখ রয়েছে, ‘পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি সুবিধার বাইরে থাকবেন। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলেও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।’

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এত দিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি আন্দোলনের মুখে সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বাড়িভাড়া ভাতার এ অর্থ দুই ধাপে দেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৫ শতাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরে ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে