শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৩:০২

পে স্কেলের কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করার কাজ চলছে

পে স্কেলের কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করার কাজ চলছে

এমটিনিউজ২৪ ডেস্ক : অবশেষে নবম জাতীয় পে স্কেল-২০২৬ এর গেজেট প্রকাশের অপেক্ষা শেষ হচ্ছে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।

এরই মধ্যে পে স্কেলের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। এখন প্রজ্ঞাপন প্রকাশের আগে কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করার কাজ চলছে।

তবে প্রজ্ঞাপনের পর আরো কিছু ধাপ রয়েছে পে স্কেল নিয়ে। রবিবার প্রজ্ঞাপন জারি হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান স্পষ্ট হবে।

এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়ন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।
সূত্র জানিয়েছে, বিজি প্রেসে খসড়া পাঠানোর মধ্য দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও এসআরও নম্বর পাওয়ার পরই চূড়ান্ত হবে নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট। ফলে আগামী রবিবার শুধু একটি প্রজ্ঞাপন প্রকাশের দিন নয়; সরকারি বেতন কাঠামোর নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার দিন হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এখন প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে।

ফলে বৃহস্পতিবারের পরিবর্তে রবিবারকে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে