এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি কর্মচারীদের মতো নতুন জাতীয় বেতন স্কেলে শিক্ষকরাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
রবিবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. এ কে এম এহছানুল হক মিলন জানান, শিক্ষকদের দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি দূর করতে কাজ করছে সরকার। ইতোমধ্যে অবসর ভাতা প্রদান শুরু হয়েছে এবং দ্রুতই সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
তিনি আরো বলেন, ৫ অক্টোবর শিক্ষক দিবসে আমরা শিক্ষকদের স্মরণ করতে চাই। শিক্ষকদের সম্মানিত করতে আমাদের এই আয়োজন।
গুণী শিক্ষক বাছাইয়ে আমরা ব্যাপক স্টিয়ারিং কমিটি করেছি। আমরা স্বচ্ছতা চাই। যোগ্যদের সম্মান দিতে চাই। তাদের কাজের জন্য তাদের পুরষ্কৃত করতে চাই।