এমটিনিউজ২৪ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। কিন্তু বক্তব্যের মাঝপথেই হঠাৎ হাজির লোডশেডিং। এ অবস্থায় হেসে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করতে দেখা যায় রাশেদ খাঁনকে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ঘটে এ ঘটনা ।
রাশেদ খাঁন বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব তার আগেই বিদ্যুৎ চলে গেল।’
এরপর নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’