এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের আকাশে গতকাল শনিবার রবিউস সানির চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকছে আগামী ২৩ সেপ্টেম্বর।
এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রম করবেন। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেউ যদি ঐচ্ছিক ছুটি নেয় তাহলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের ছুটির তালিকায়ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে।
একই সঙ্গে মধুপূর্ণিমা পড়েছে ২৬ সেপ্টেম্বর শনিবার। নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ায় দিনটি আলাদা ছুটি নেই।
ফাতেহা-ই-ইয়াজদাহমে কি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ?
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা যায়।